ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

খন্দকার সেলিম রেজা - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮/৪/২০২৫, ৩:০৬:১৪ PM

সাঁথিয়ায় বাবা ও ভাইয়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে দুই শিক্ষার্থী এস,এস,সি পরীক্ষার হলে

সাঁথিয়া, পাবনা: সদ্য বাবা ও ভাইয়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে আবদুল্লাহ আল মামুন ও মো. আকাশ শেখ নামের দুই শিক্ষার্থীকে। পাবনার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। বরিবার (২৭ এপ্রিল) সকালে বাবার ও ভাইয়ের লাশ দাফন করে পরীক্ষাকেন্দ্রে যায় তারা দুজন ।

সাঁথিয়া, পাবনা: সদ্য বাবা ও ভাইয়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে আবদুল্লাহ আল মামুন ও মো. আকাশ শেখ   নামের দুই শিক্ষার্থীকে। পাবনার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে  ঘটনাটি ঘটেছে। বরিবার (২৭ এপ্রিল) সকালে বাবার  ও ভাইয়ের লাশ দাফন করে পরীক্ষাকেন্দ্রে যায় তারা দুজন ।

জানা যায়, আকাশ শেখ পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী। তার বাবার নাম জাফর শেখ (৪৫)। তার বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে। অপরদিকে আবদুল্লাহ আল মামুন উপজেলার ধুলাউরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম আনছার আলী। তার বাড়ি উপজেলার ধুলাউরি ইউনিয়নের নতুনপাড়া গ্রামে।এলাকাবাসী জানান, আকাশ শেখের বাবা হার্টের রোগী ছিলেন। তিনি দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। হঠাৎ করে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান।

কেন্দ্র সচিব আজিবর রহমান জানান, নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো: আকাশ শেখের বাবা জাফর শেখ মারা যান শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে।অন্যদিকে ধুলাউড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের ভাই মারা যান শুক্রবারে (২৫ এপ্রিল)।সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, গতকাল পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি শোকাহত ছেলে দুটির খোঁজ নিয়েছি। তাদেরকে সাহস, শান্ত্বনা ও উৎসাহ দিয়েছি। তিনি বলেন, খুব দু:খজনক ঘটনা।